বাবাকে মারধরের অভিযোগে দীর্ঘদিন পরিবারের সাথে কোন সম্পর্ক নেই উশৃঙ্খল জীবনযাপন, স্থানীয় কমিশনার,মেয়রের বিচার উপেক্ষা প্রশাসনের লোকদের সাথে মারমুখি আচরণ উদ্দেশ্য হাছিল করতে নিজস্ব বাহিনী নিয়ে টার্গেট করে আক্রমণ,মামলা
এ যেন আরেক পাপিয়া। কথায় কথায় লাঠি কিংবা দেশীয় অস্ত্রে্ত্র নিজস্ব বাহিনী দিয়ে টার্গেট করে আক্রমণ করেন। উদ্দেশ্য হাছিল করতে বেছে নেন নানা বাহানা। করেন ভুক্তভূগীর উপর মামলা। অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি বিচারে ডাকলেও সায় দেন না তিনি। গেলেও বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিচার মানি তালগাছটা আমার ভঙ্গিতে ধরাকে সরা জ্ঞান করার মত অবস্থা এ মামলাবাজ মহিলার। আবার প্রশাসনের লোকদের সাথেও করেন উদ্ধতপূর্ণ আচরণ -এভাবেই বলছিলেন টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভার মোহাম্মদ মনিরুজ্জামান বকল মেয়র।
অভিযুক্ত এ মহিলার নাম রাশিদা বেগম। তিনি উপজেলার পূর্ব চালাষ গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। সম্প্রতি এ মহিলার দৃষ্টি ধনবাড়ি উপজেলার ধান ব্যবসায়ী লতিফের উপর পড়েছে বলে অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এপ্রিল মাাসের ২৭ তারিখে দেশীয় অস্ত্র সহ ব্যবসায়ী লতিফ ও তার ছেলে মোঃ আকাশের উপর অতর্কিত হামলা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ভূক্তভূগী মোঃ লতিফ ধনবাড়ি থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই জাহাঙ্গীর হোসেন সরেজমিনে তদন্তে গেলে তার সাথেও অশোভন আচরণ করেছে বলে জনান তিনি। মোঃ লতিফের পরে অভিযোগ করলেও অদৃশ্য কারনে লতিফ ও তার ছেলে আকাশ এখন টাঙ্গাইল জেল হাজতে।
সরেজমিনে র্পযবেক্ষণ করে জানা যায়, উপজেলার পূর্ব চালাশে লতিফ ও রাশিদার বাসা পাশাপাশি। রাশিদার বাসার পাশ দিয়েই যেতে হয় লতিফসহ ও পাড়ায় বসবাসকারী সকলকে। যাতায়াতের জন্য সকলের প্রয়োজনে রাস্তাটির সংস্কার কাজ করতে গেলে বাধা দেন রাশিদা বেগম। বাধে বিপত্তি। অভিযোগের ভিত্তিতে বিপত্তির নিষ্পত্তি করার চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সির ও মেয়র। সেখানে ব্যর্থ হয়ে গ্রামবাসীর গণ স্বাক্ষরসহ উপজেলা নির্বাহী অফিসার ও টাঙ্গাইল পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয় বলে জানান গ্রামবাসী।এসব কিছুই যেন কাল হয়ে দাড়ায় লতিফ ও তার ছেলে আকাশের। কোন চূড়ান্ত সমাধানের আগেই অতর্কিতভাবে মেয়ে মেয়ে জামাইসহ কয়েকজনকে সাথে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা করেন জানিয়ে মোঃ লতিফ বলেন, ‘বিশাল বড় বটি দিয়ে আমার ছেলেকে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে কুপ দিলে আমি ফিরাইতে যাই। সেই কুপ আমার হাতে লেগে আমার হাতের আঙ্গুলের রগ কেটে যায় এবং হাতের বৃদ্ধাঙ্গুলী অকেজো হয়ে যায়।’ এসময় তার উপর এমন নির্মম হামলার সুষ্ঠু বিচার চান তিনি।
মোঃ লতিফের বউ আসমা বেগম বলেন, ‘এর আগে ঐ রাস্তা দিয়ে আমাদের যেতে দিবে না বলে হুশিয়ারী দেয়। রাস্তার মাঝখানে চেয়ার পেতে বসে থাকে লাঠি দা নিয়ে। পরে বিষয়টি পাশের বাসার অধ্যক্ষ ফেরদৌস স্যারকে জানাইলে তার বাসার বেড়ার একটি টিন খুলে দেয়। সেখান দিয়ে অনেক কষ্টে আমরা যাতায়াত করি। ’
তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত রাশিদা বেগম। বলেন, আমাকে ্এখান থেকে উচ্ছেদের জন্য ষড়যন্ত্র চলছে। বিষয়টির নিয়ে ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান , দু পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে । গ্রেফতারও হয়েছে দুপক্ষে। এসময় তিনি বাকী অভিযুক্তদেরকেও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।